০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

ঝালকাঠিতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত 

আমিনুল ইসলাম , ঝালকাঠি প্রতিনিধিঃ 
  • Update Time : ০৩:৪৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১ Time View
আমিনুল ইসলাম , ঝালকাঠি প্রতিনিধিঃ  বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঝালকাঠিতে শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে শনিবার সকালে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন অংশ নেন।
পরে জেলার অন্যতম পর্যটনকেন্দ্র ছৈলার চরে আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়। সভায় জেলার পর্যটন সম্ভাবনা কাজে লাগিয়ে পর্যটন খাতের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন জানান, ধানসিঁড়ি ইকোপার্ককে সাংস্কৃতিক ভিলেজসহ একটি দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি ঝালকাঠির পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করা হবে।
কর্মসূচিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

ঝালকাঠিতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত 

Update Time : ০৩:৪৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬