
বিশেষ প্রতিনিধি, বরিশাল জেলা (মো: রাসেল মিয়া): পটুয়াখালীর কলাপাড়ায় চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ে পাঠদান চলাকালে তারা একে একে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষ ও সহপাঠীরা তাদের দ্রুত উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুরে স্বাভাবিক ক্লাস চলাকালীন কয়েকজন শিক্ষার্থী হঠাৎ মাথা ঘোরা ও অসুস্থতা বোধ করতে শুরু করে।
কিছুক্ষণের মধ্যেই একে একে অন্তত ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎ শিক্ষক ও স্থানীয়দের সহায়তায় অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকরা অসুস্থ শিক্ষার্থীদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং চিকিৎসা প্রদান করছেন। অসুস্থতার সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে।





















