১১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

আশুলিয়ার শিমুলিয়ায় অবৈধ ব্যাটারি ও টায়ার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২ লাখ টাকা জরিমানা, ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

Reporter Name
  • Update Time : ০৬:১৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / ২৬২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোয়ালবাড়ি রাঙ্গামাটি এলাকায় অবৈধভাবে পরিচালিত ব্যাটারি ও টায়ার তৈরির কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ জুন) দুপুরে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কারখানাটিকে পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং লাইসেন্সবিহীনভাবে পরিচালিত হওয়ার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া এই সময় অবৈধভাবে সংযুক্ত পল্লী বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়, যা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবহৃত হচ্ছিল বলে জানা গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস বলেন,

“অবৈধ ও লাইসেন্স ছাড়া এসব ব্যাটারি ও কেমিক্যালজাত পণ্যের উৎপাদন পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ধরনের কারখানার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”অভিযানে পরিবেশ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় এমন অবৈধ কারখানাগুলো চালু ছিল। এ ধরনের অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

আশুলিয়ার শিমুলিয়ায় অবৈধ ব্যাটারি ও টায়ার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২ লাখ টাকা জরিমানা, ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

Update Time : ০৬:১৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫