০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

অদম্য ফুটবল একাডেমির দুই দিনব্যাপী নাইট ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি, ইব্রাহিম হোসেন রুবেল
  • Update Time : ০২:০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ৪৬ Time View

সরকার

রাজশাহী প্রতিনিধি, ইব্রাহিম হোসেন রুবেল : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়নে অদম্য ফুটবল একাডেমির আয়োজনে দুই দিনব্যাপী বিশাল নাইট ফুটবল টুর্নামেন্টের সমাপনী রজনীর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রাতের আলোকসজ্জায় সাজানো খেলার মাঠে ফাইনাল ম্যাচকে ঘিরে তৈরি হয় উৎসবের আমেজ। খেলাটি উপভোগ করতে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন। খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য, উত্তেজনাপূর্ণ মুহূর্ত এবং প্রাণবন্ত ধারাভাষ্যে পুরো মাঠজুড়ে ছিল উচ্ছ্বাস ও আনন্দের পরিবেশ।
ফাইনাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আফসারুজ্জামান (মিন্টু)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সাদিউজ্জামান রুবেল, সহ-সাধারণ সম্পাদক, ৬ নম্বর মাটিকাটা ইউনিয়ন বিএনপি এবং সাবেক সেক্রেটারি, জিয়া পরিষদ, গোদাগাড়ী উপজেলা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. তৌফিক আহমেদ (নয়ন), মো. সেলিম রেজা, মো. ইফতেখার আহমেদ (মুন্না), মো. এনামুল হক, মো. মুস্তাক সারওয়ার্দী টুটুল, মো. শেখ ফরিদ, মো. রোকনুজ্জামান (রোকন), মো. আফসারুল হক, মো. নুরুল ইসলাম, মো. আবুল কালাম আজাদ, মো. ফারুক হোসেন, মো. হাসান আলী, মো. জাইদুর রহমান এবং মো. নাসিম। এছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খেলার ধারাভাষ্যও দর্শক-শ্রোতাদের বিশেষভাবে আকৃষ্ট করে । প্রাণবন্ত ও সাবলীল ধারাভাষ্যের মাধ্যমে ম্যাচের প্রতিটি মুহূর্ত দর্শকদের কাছে আরও উপভোগ্য করে তোলা শেখ সাদী। মাঠে উপস্থিত দর্শকদের পাশাপাশি দূর থেকে খেলাটির সঙ্গে যুক্ত থাকা শ্রোতারাও ধারাভাষ্যের মাধ্যমে ম্যাচের উত্তেজনা অনুভব করেন।
অনুষ্ঠানকে ঘিরে অদম্য ফুটবল একাডেমির সদস্যদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটি ও সংশ্লিষ্ট সদস্যরা দীর্ঘ সময় ধরে অক্লান্ত পরিশ্রম করেন। মাঠ প্রস্তুত করা, খেলোয়াড়দের ব্যবস্থাপনা, দর্শকদের নিরাপত্তা ও সার্বিক আয়োজনসহ প্রতিটি ক্ষেত্রে তাদের আন্তরিক প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো।
অদম্য ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক আসাদুজ্জামান লিখন ও আবীর হামজা(আলিফ) জানান, এলাকার সাধারণ মানুষ ও তরুণ সমাজের সহযোগিতা ও সমর্থন পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়াচর্চার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
আয়োজকরা বলেন, বর্তমানে তরুণ সমাজকে মাঠমুখী করতে এবং এলাকায় খেলাধুলার পরিবেশ সৃষ্টি করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটবল শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দুই দিনব্যাপী এই নাইট ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে অদম্য ফুটবল একাডেমি শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনই করেনি, বরং এলাকার তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করার একটি ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এমন প্রাণবন্ত ক্রীড়া আয়োজন এলাকায় উৎসবের পরিবেশ তৈরি করেছে। ভবিষ্যতেও অদম্য ফুটবল একাডেমির পক্ষ থেকে নিয়মিত ও আরও বড় পরিসরে এমন আয়োজন দেখতে চান তারা।
সার্বিকভাবে অদম্য ফুটবল একাডেমির সদস্য, আয়োজক কমিটি, অতিথিবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমে দুই দিনব্যাপী এই নাইট ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

অদম্য ফুটবল একাডেমির দুই দিনব্যাপী নাইট ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

Update Time : ০২:০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬