https://www.facebook.com/obaidul1991
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ মাস বয়সী শিশুর মৃত্যু, চিকিৎসার অবহেলা অভিযোগ
- Update Time : ১২:৪৪:২০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ৫৬ Time View

বাঁশখালী প্রতিনিধি ;রবিবার (২১ জুন) দুপুর ৩টার দিকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল ইসলাম (২ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশুটির পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসাও নার্সের অবহেলার কারণেই এ মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
তবে অভিযোগের সত্যতা যাচাইয়ে বিষয়টি প্রশাসনিকভাবে তদন্তাধীন রয়েছে।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মুমিনুল হক জানান, গতকাল রাতে নিউমোনিয়া আক্রান্ত হলে শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনার পর স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির স্বজনদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
তদন্তের প্রতিবেদন প্রকাশের পর প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।



























