০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
ঝালকাঠির রাজাপুরে অপপ্রচার, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
আমিনুল ইসলাম
- Update Time : ০৩:৩৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ৮ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন খন্দকার সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিপক্ষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হয়রানি, মিথ্যা মামলা, মানহানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন।
মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় রাজাপুর সাংবাদিক ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন খন্দকার বলেন, তাদের বাড়িতে প্রায় ১০৭ বছর পুরোনো একটি জামে মসজিদ রয়েছে, যার মোতোয়াল্লি ও পরিচালনার দায়িত্ব তিনি পালন করে আসছেন। একই বাড়িতে নতুন করে আরেকটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয় বলে তিনি দাবি করেন। তার অভিযোগ, প্রতিপক্ষ বিভিন্নভাবে পুরোনো মসজিদটি বন্ধ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে থানায় ও আদালতে পাঁচটি মামলা দায়ের করে। এর মধ্যে চারটি মামলায় অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় তারা খালাস পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন। তবে একটি মামলা এখনও ঝালকাঠি আদালতে বিচারাধীন রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি রাসেল খলিফা নামের এক ব্যক্তি তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছেন। আনোয়ার হোসেনের দাবি, সুপারি চুরির ঘটনাকে কেন্দ্র করে তার ও পরিবারের সদস্যদের জড়ানোর চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, প্রতিপক্ষের কিছু লোক দীর্ঘদিন ধরে তাকে এবং তার দুই ছেলে শামিম হোসেন খন্দকার ও শাহীন খন্দকারকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। অতীতে তার ছেলে শাহীন খন্দকারকে মারধর করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন আরও দাবি করেন, কয়েক মাস আগে তার একটি কুঁড়েঘরে অগ্নিসংযোগ করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রতিপক্ষের লোকজন যেকোনো সময় তার পরিবার ও সম্পদের ক্ষতি করতে পারে। এ ঘটনায় তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানান।
Tag :























