০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান নিয়েছে 

মোঃ জালাল উদ্দীন
  • Update Time : ১১:০৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / ১৩ Time View

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ     চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। শুক্রবার (১৯ জুন)  গভীর রাতে তাদের ভারতীয় ভূখন্ড থেকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানো হয়। তবে বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশ ভূখণ্ডে আসতে পারেনি। শনিবার সকালে বিজিবির ৫৯ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান , পুশইন করা ২০ জনের মধ্যে ৫জন পুরুষ, ১১জন নারী ও ৪জন শিশু রয়েছে। রাতে চৌকা সীমান্তের ১৭৭/২ আর পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশের দিকে ঠেলে পাঠায় ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সুকদেবপুর ক্যাম্পের সদস্যরা। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের অবস্থান নিশ্চিত করে এবং বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশরোধে অবস্থান নেয়। এ অবস্থায় ওই ২০ জন সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নীচে অবস্থান করছেন। সকাল সাড়ে ৮ টার পতাকা বৈঠক হলেও কোন ফোলপ্রসু আলোচনা হয়নি।সীমান্তে স্থানীয় লোকজনের উপস্থিত লক্ষকরছি এবং উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। উভয় পাশে বিজিবি ও বিএসএফ কঠোর অবস্থানে রয়েছে।  তাদের ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে। তারা ফিরে না গেলে পুশব্যাকের চেষ্টা করা হবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান নিয়েছে 

Update Time : ১১:০৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬