০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
চট্টগ্রামের নতুন এসপি হিসেবে দায়িত্ব নিলেন মাসুদ আলম
আনিছুর রহমান
- Update Time : ০৪:৪৮:১১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ৮২ Time View

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পুলিশের নতুন অভিভাবক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন পুলিশ সুপার (এসপি) মোঃ মাসুদ আলম বিপিএম। ০৭ মে ২০২৬, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে তিনি এই কার্যভার গ্রহণ করেন।
নবাগত পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে তাঁকে জেলা পুলিশের একটি চৌকস দল সম্মানসূচক ‘গার্ড অব অনার’ প্রদান করে। এরপর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং সকল থানার অফিসার ইনচার্জসহ (ওসি) বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা তাঁকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন।
চট্টগ্রামে যোগদানের আগে মোঃ মাসুদ আলম ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মক্ষেত্রে সাহসিকতা ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বিপিএম পদকে ভূষিত।

দায়িত্ব নেওয়ার পরপরই নবাগত এসপি জেলার সকল ইউনিটের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। সভায় তিনি অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কঠোর অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি ডিবি, ডিএসবি, ট্রাফিক ও থানা পর্যায়ের কর্মকর্তাদের ‘টিম চট্টগ্রাম’ হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।
এসময় এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত পুলিশ সুপার বলেন,
চট্টগ্রামে স্মার্ট পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করা এবং নাগরিক সেবার মানকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।” তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রামের সাধারণ নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
জেলা পুলিশের কর্মকর্তারা আশা প্রকাশ করছেন, তাঁর গতিশীল নেতৃত্বে চট্টগ্রাম জেলায় আইনশৃঙ্খলার উন্নতি হবে এবং পুলিশের জনবান্ধব ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।
Tag :





















