https://www.facebook.com/obaidul1991
কালিয়াকৈরে মামুনকে ঘিরে নানা অভিযোগ, এলাকায় ক্ষোভ
- Update Time : ০১:২০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ৭১ Time View

বিশেষ প্রতিনিধি: কালিয়াকৈরে মামুনকে ঘিরে নানা অভিযোগ, এলাকায় চাঞ্চল্য কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া ও হিজলহাটি এলাকায় মামুন নামের এক ব্যক্তিকে ঘিরে নানা অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ঠাকুরগাঁও এলাকার পরিচয় দেওয়া ওই ব্যক্তি বর্তমানে বাড়ইপাড়া এলাকায় অবস্থান করছেন এবং তাকে নিয়ে এলাকায় নানা আলোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, মামুন যে নারীর সঙ্গে বর্তমানে বসবাস করছেন, সেই নারীর আত্মীয়-স্বজনও তার প্রকৃত পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। স্থানীয় কয়েকজনের ভাষ্য অনুযায়ী, মামুন মাসে এক বা দুইবার বিভিন্ন এলাকায় মাদক ডেলিভারি ও বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, এর আগে মামুন সফিপুর রেললাইন এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পরে সেখান থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বাড়ইপাড়া এলাকায় চলে আসেন বলে অভিযোগ করেন কয়েকজন স্থানীয় ব্যক্তি। এদিকে কামাল উদ্দিন নামের এক ব্যক্তির বাসাকে কেন্দ্র করেও এলাকায় মাদক ব্যবসার অভিযোগ উঠেছে। স্থানীয়রা দাবি করেন, বিষয়টি প্রশাসনের নজরদারিতে এনে সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন। এলাকাবাসীর অভিযোগ, গত ১১/০৫/২০২৬ ইং তারিখ রাত ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত কামাল উদ্দিনের বাড়িতে বিভিন্ন ব্যক্তির আসা-যাওয়া চলতে দেখা গেছে, যা নিয়ে এলাকায় সন্দেহ ও আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


























