০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

সন্তানের ভরণপোষণ না দেওয়ার অভিযোগ সাবেক স্বামীর বিরুদ্ধে

মতামত
  • Update Time : ০৪:৪৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ৪৪০ Time View

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার এক নারী তার সাবেক স্বামীর বিরুদ্ধে সন্তানের ভরণপোষণ না দেওয়ার অভিযোগ তুলেছেন। ভুক্তভোগী নারী সুমি আক্তার, তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে তার সঙ্গে রফিকুল ইসলাম রবিউল, টাঙ্গাইল সদর উপজেলা, জেলা টাঙ্গাইলের বাসিন্দা, এর বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু বিয়ের পর থেকেই বিভিন্ন সময় স্বামী তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ করেন তিনি। পরবর্তীতে পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ২০২২ সালে কাজী অফিসের মাধ্যমে তিনি স্বামীকে তালাক দেন। তালাকের পর থেকে সাবেক স্বামী রফিকুল ইসলাম রবিউল সন্তানের কোনো ভরণপোষণ প্রদান করছেন না বলে অভিযোগ করেন ভুক্তভোগী সুমি আক্তার। তিনি জানান, সন্তানের লালন-পালন, চিকিৎসা ও শিক্ষার খরচ একা বহন করা তার জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই সন্তানের ন্যায্য ভরণপোষণ নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ ঘটনায় স্থানীয় মহলে আলোচনা সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের প্রত্যাশা করছেন। মো: জাহিদ হাসান গণমাধ্যম ও মানবাধিকার কর্মী

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

সন্তানের ভরণপোষণ না দেওয়ার অভিযোগ সাবেক স্বামীর বিরুদ্ধে

Update Time : ০৪:৪৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬