০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
শশুরবাড়ি থেকে কর্মস্থলে ফেরার পথে নাচোলে সড়ক দূর্ঘটনায় শালা-দুলাভাই নিহত
বিশেষ প্রতিনিধি
- Update Time : ১১:৪২:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ৬ Time View

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ)উপজেলা সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শশুরবাড়ি থেকে কর্মস্থল নওগাঁ ফেরার পথে সড়ক দূর্ঘটনায় শালা-দুলাভাই ঘটনাস্থলেই নিহত হয়েছে। নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ জানান, শিবগঞ্জ উপজেলার আটরশিয়া গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে রবিউল আওয়াল জিসান(২২) এর সাথে গত ১৭ এপ্রিল নাচোল সদর ইউনিয়নের আজিপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে সালমা খাতুনের সাথে বিয়ে হয়। নওগাঁ জেলা দূর্নীতি দমন কমিশন দুদকের কনেস্টবল রবিউল আওয়াল জিসান গত বৃহস্পতিবার আজিপুরস্থ শশুরবাড়িতে অবস্থানের পর আজ (৩ মে) রবিবার সকাল ৬ টার সময় মোটরসাইকেল যোগে শালা সোহাগ(১৭)কে নিয়ে নওগাঁর পথে রওনা হন। আজিপুর থেকে আড্ডা-আমনুরা রোডের বেনীপুরে ট্রাক-বাসের মধ্যখানে মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে তারা ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে নাচোল থানাপুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা লাশ উদ্ধার করে। বর ও কনের পরিবারে শোকের মাতম চলছে।
এ ব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে কোন অভিযোগ না হওয়ায় লাশ উভয় পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Tag :




















