১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

রাজাপুরের আলোকিত রাজাপুর ক্যাডেট মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ 

Reporter Name
  • Update Time : ০৪:৪৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ৩৩৩ Time View

আমিনুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধিঃ 
ঝালকাঠির রাজাপুরের “আলোকিত রাজাপুর ক্যাডেট মাদ্রাসা”র ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। অদ্য ২৭ ডিসেম্বর ‘২৫ শনিবার সকাল ১০টায় মাদ্রাসার সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের উপস্থিতিতে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মাওলানা আঃ আলীমের সঞ্চালনায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা  মাওঃ মোঃ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝালকাঠি- ১ আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশ এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডঃ ফয়জুল হক। এছাড়াও বক্তব্য রাখেন রাজাপুর আব্দুল মালেক ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মোঃ বেলায়েত হোসেন । অভিভাবকদের পক্ষে বড়ইয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম তালুকদার, মোঃ জাকির হোসেন, কাজী হেদায়েত, তাওহীদুজামান প্রমূখ। অনুষ্ঠানে মনোজ্ঞ ইসলামী সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ও বরিশালের বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক। সবশেষ ফলাফল ঘোষণা করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক রাজাপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কবির হোসেন এবং উপস্থিত সকলের মাঝে নাস্তা বিতরণ করেন।
আমিনুল ইসলাম
ঝালকাঠি প্রতিনিধি, দৈনিক সরকার
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

রাজাপুরের আলোকিত রাজাপুর ক্যাডেট মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ 

Update Time : ০৪:৪৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫