১২:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজাপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করে পিলার স্থাপনের অভিযোগ
Reporter Name
- Update Time : ০১:২৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ২০৬ Time View

শহিদুল ইসলাম, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলা শহরের আদার্শপাড়া মোড় এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পিলার স্থাপন করে জমি দখলের অভিযোগ উঠেছে সজীব খান (৩৫),সাকিব খান (৩০) ও মোশারেফ খানের বিরুদ্ধে। তারা সকলেই আদার্শপাড়া মোড় এলাকার বাসিন্দা।
সরজমিনে দেখা যায়, আদার্শপাড় মোড় এলাকার আশা অফিসের পশ্চিম পাশে অভিযুক্তরা ভুক্তভোগী শহিদুল ইসলাম গং এর জমির সিমানার মধ্যে পাকা পিলার নির্মাণ করেছে এবং বাঁশ ও ছোট পিলার স্থাপন করে কাটা তারের বেড়া দিয়েছে ।
এ বিষয় সজীব খানের কাছে মুঠোফোন জানতে চাইলে তিনি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ কারবার বিষয়টি অস্বীকার করেন।
অভিযোগ কারী শহীদুল ইসলাম জানান, সজীব, সাকিব আমার ভাগ্নে হয় সম্পর্কে । তারা আমাদের কাছে ১০ শতাংশ জমি পাবে। কিন্তু তারা জোর করে ২৪ শতাংশ জমি দখল করে আছে। তারা সীমানা পিলারের বাইরে গিয়ে আবার নতুন করে দুটো পিলার তুলছে যা সম্পূর্ণ জোর করে। বাড়ীর সামনের কলাভার্ট থেকে শুরু করে বাড়ীর পিছনের জমিতে যাওয়ার সংযোগ রাস্তার উপরে একটি ঘর উঠিয়ে চলাচল বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষরা।আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে তারা এসব কাজ করে আসছে।
এ বিষয় রাজাপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।
Tag :


























