০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক ঐতিহাসিক দিন। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মে দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি
- Update Time : ০১:২৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ২৫৫ Time View

গাজীপুর প্রতিনিধি: গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদের উদ্যোগে আজ মে দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের নেতৃবৃন্দ আসন্ন মে দিবস যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, শ্রমিক সমাবেশসহ নানা সচেতনতামূলক কার্যক্রম। বক্তারা বলেন, মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক ঐতিহাসিক দিন। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় সভাপতিত্ব করেন মোঃ পারভেজ খন্দকার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আলামিন মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহিদ হাসান, মহিলা বিষয়ক সম্পাদক সৃতি আক্তার বৃষ্টি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সভায় উপস্থিত নেতারা সফলভাবে কর্মসূচি বাস্তবায়নে সকল স্তরের শ্রমিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
মো: জাহিদ হাসান গণমাধ্যম ও মানবাধিকার কর্মী
Tag :

























