১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকৃত মালামাল উদ্ধার, গ্রেফতার ১

Reporter Name
  • Update Time : ০৫:৪৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ১৩ Time View

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত মালামাল উদ্ধার এবং ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১টা ৩৬ মিনিটে সদর থানাধীন দাতিয়ারা এলাকায় ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির পাশে এক ব্যক্তির গতিরোধ করে ৩ জন ছিনতাইকারী। অস্ত্রের ভয় দেখিয়ে তারা ভুক্তভোগীর একটি স্মার্ট মোবাইল ফোন, একটি স্মার্ট ওয়াচ, একটি ওয়ালেট (যার মধ্যে জাতীয় পরিচয়পত্রসহ ৮-৯টি বিভিন্ন ক্রেডিট কার্ড ও আনুমানিক ৭০০ টাকা) এবং একটি ব্যাকপ্যাক ছিনিয়ে নেয়।
এ ঘটনায় গত ২৪ মে ২০২৬ খ্রি. ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পরপরই থানা পুলিশের একটি দল আসামি গ্রেফতার ও ছিনতাইকৃত মালামাল উদ্ধারে অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় ১ জুন ২০২৬ খ্রি. রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে দাতিয়ারা এলাকার একটি ভাড়া বাসা থেকে সন্দেহভাজন আসামি মোঃ সুমন মিয়াকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
পরে তার বাসা থেকে ছিনতাইকৃত একটি স্মার্ট মোবাইল ফোন, একটি স্মার্ট ওয়াচ, একটি ওয়ালেট (জাতীয় পরিচয়পত্রসহ ৯টি বিভিন্ন ক্রেডিট কার্ড) এবং একটি ব্যাকপ্যাক উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত সুমন মিয়া বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকৃত মালামাল উদ্ধার, গ্রেফতার ১

Update Time : ০৫:৪৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬