০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

বাঁশখালীতে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান;দুই শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার মাদক 

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৩:২৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / ৩৯৪ Time View
আনিছুর রহমান ,নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে কেন্দ্র করে চট্টগ্রামের বাঁশখালীতে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় আজ ৩০ জানুয়ারি ২০২৬, ইং তারিখ শুক্রবার ভোরে বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত শীর্ষ অপরাধী ও মাদক কারবারি বদিউল আলম এবং তার প্রধান সহযোগী দীপেশ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে।
​বাঁশখালীর সেনা ক্যাম্প সূত্রে জানা যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, আসন্ন নির্বাচনে নাশকতামূলক কর্মকাণ্ড ও অগ্নিসংযোগে জড়িত থাকার পরিকল্পনাকারী বদিউল আলম (৫০) বৈলছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির এলাকায় অবস্থান করছে। তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর বাঁশখালী সেনা ক্যাম্পের একটি চৌকস দল সকাল ৭ ঘটিকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ১৪৯ পিস ইয়াবা, ৬০ লিটার দেশীয় মদ এবং মাদক বিক্রির নগদ ৮ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়।
​বদিউল আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে তার প্রধান অর্থদাতা ও সহযোগী দীপেশ চক্রবর্তীকে (৩৫) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। দীপেশের বাড়িতে তল্লাশি চালিয়ে রীতিমতো অস্ত্রের ভাণ্ডারের সন্ধান পায় সেনাবাহিনী। সেখান থেকে ৯টি রামদা, ১৫টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি চাইনিজ কুড়ালসহ বিপুল পরিমাণ সরঞ্জাম ও বিদেশি মদ উদ্ধার করা হয়। ​অভিযানে উদ্ধার হওয়া সরঞ্জামের তালিকায় রয়েছে, ৯টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ১৫টি দেশীয় ধারালো অস্ত্র এবং একনলা বন্দুকের ১০ রাউন্ড খালি কার্তুজ।
৬০ লিটার দেশীয় মদ, কয়েক বোতল, আমদানিকৃত মদ, ১৪৯ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৮,৬১০ টাকা। ৭টি মোবাইল ফোন এবং ১টি বিশেষ বাটন লাঠি।
​গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (LEA) কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই সাহসিকতাপূর্ণ অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহবান জানিয়েছেন।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

বাঁশখালীতে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান;দুই শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার মাদক 

Update Time : ০৩:২৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬