০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে রাতের আঁধারে করোলা ক্ষেত নিধন, প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৪:১১:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / ২৭ Time View

বাঁশখালী প্রতিনিধি :চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এক কৃষকের করোলা (তিত করলা) ক্ষেত রাতের আঁধারে কেটে ফেলার ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক মোঃ শফি।

স্থানীয় সূত্রে জানা যায়, শীলকূপের উত্তর বিল এলাকায় ১ কানি জমিতে করোলা চাষ করেছিলেন মোঃ শফি। ভালো ফলনের আশায় নিয়মিত অক্লান্ত পরিশ্রম ও পরিচর্যা করে আসছিলেন তিনি। সম্প্রতি প্রথমবারের মতো ওই ক্ষেত থেকে করলা বাজারে তোলাও শুরু করেন। তবে গত সোমবার (২০ এপ্রিল) গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা শত্রুতাবশত তার প্রায় ৫ গণ্ডা জমির করলা ক্ষেত কেটে নষ্ট করে দেয়।

গত মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ক্ষেতে গিয়ে ফসলের গাছ কাটা অবস্থায় দেখে হতবাক হয়ে পড়েন শফি। তিনি বলেন, ‘অনেক কষ্ট করে করলা চাষ করেছি। ফলনও ভালো হচ্ছিল। কিন্তু কে বা কারা রাতের আঁধারে এভাবে ক্ষেত কেটে দিল—এটা খুবই কষ্টের।এতে আমি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছি।’

এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় কৃষক মো. শফি উল্লাহ বলেন, ‘একজন কৃষকের ফসল নষ্ট করা মানে তার পরিবারের ওপর আঘাত করা। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই।’
বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার বলেন, ‘ঘটনার বিষয়ে আমাদের অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষককে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।’

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে রাতের আঁধারে করোলা ক্ষেত নিধন, প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Update Time : ০৪:১১:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬