০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
পবিত্র ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রাক্কালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান

বাঁশখালীতে ভাড়া নৈরাজ্য ঠেকাতে প্রশাসনের অভিযান

জসীম উদ্দিন
  • Update Time : ০৫:১৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / ১৭৬ Time View

বাঁশখালী প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রাক্কালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এক ঝটিকা অভিযান পরিচালনা করেন প্রশাসন।
শনিবার (২৮ মার্চ) দুপুরে ২ ঘটিকার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ম্যাজিস্ট্রেটের এই অভিযানে অতিরিক্ত বাড়া নৈরাজ্য থেকে মুক্তি পেয়ে যাত্রীরা প্রশাসনের ভূয়াসি প্রশংসা করেন।
বাঁশখালী উপজেলার বিভিন্ন স্থানে চালকরা কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছে—এমন তথ্যের ভিত্তিতে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি খালেদ সাইফুল্লাহকে সাথে নিয়ে মাঠে নামেন ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন।
অভিযানের সময় অতিরিক্ত ভাড়ার প্রমাণ মেলায় তাৎক্ষণিকভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬টি সিএনজি চালিত অটো রিক্সাকে ২ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন বলেন, চালকরা সিন্ডিকেট করে ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের অতিরিক্ত ভাড়া নৈরাজ্য ঠেকাতে এই অভিযান চালানো হয়েছে। যারা জনদুর্ভোগ বাড়িয়ে অতিরিক্ত ভাড়া আদায় করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিশেষে তিনি বলেন,যাত্রীদের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। তথ্য পাওয়ার সাথে সাথে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

পবিত্র ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রাক্কালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান

বাঁশখালীতে ভাড়া নৈরাজ্য ঠেকাতে প্রশাসনের অভিযান

Update Time : ০৫:১৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬