https://www.facebook.com/obaidul1991
ফরিদগঞ্জে সরকারি সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, গোপন সমঝোতার আশঙ্কা
- Update Time : ১২:১৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / ৯ Time View

ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন ভূমি কার্যালয়ের নাকের ডগায় গোপন সমঝোতার ভিত্তিতে সরকারি সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। উপজেলার রূপসা বাজারে এ ঘটনা ঘটেছে। বিল্ডিং নির্মাণ আইনকে উপেক্ষা করে প্রকাশ্যেই চলছে অবৈধ এ ভবন নির্মাণ কাজ। এতে সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে। নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা ৫ তলা বিশিষ্ট এ ভবনটির কারণে প্রাণহানির আশঙ্কাও করছেন স্থানীয়রা।
সরেজমিনে জানা যায়, রূপসা উত্তর ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে মাত্র ৪ থেকে ৫ শত ফুট দূরে রূপসা বাজারে সরকারি সম্পত্তিতে প্রকাশ্যে ভবন নির্মাণ কাজ করছেন খোকন দেবনাথ নামের এক ঔষধ ব্যবসায়ী। এর আগে ‘দেবনাথ ফার্মেসি’ নামে তার একটি দোকান থাকলেও, সরকারি সম্পত্তি দখল করে ওই দোকানের সাথে সংযুক্ত করে ৫ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রূপসা উত্তর ইউনিয়নের ১৪০ নং রূপসা মৌজার ১ নং খতিয়ানের ৩২৪২ দাগে সরকারি সম্পত্তি রয়েছে। সরকারি মালিকানাধীন এই খাস সম্পত্তি বন্দোবস্ত পাওয়ার জন্য খোকন দেবনাথ ও তার স্ত্রী পৃথকভাবে গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে সরকারি সম্পত্তি বাদ দিয়ে নিজ মালিকানাধীন জমিতে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু সরকারের বিধিনিষেধ উপেক্ষা করে খোকন দেবনাথ সরকারি খাস জমি দখল করে ৫ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ভবনটি নির্মাণের আগে মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) করা হয়নি। এছাড়া গোপন সমঝোতা ছাড়া ভূমি কার্যালয়ের পাশে সরকারি সম্পত্তিতে এত বড় ভবন কীভাবে নির্মাণ হচ্ছে, তা প্রশ্নবিদ্ধ।
তারা আরও জানান, তড়িঘড়ি করে স্থাপনা নির্মাণের কারণে যে কোনো সময় ভবনটি ধসে পড়ে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
অভিযুক্ত খোকন দেবনাথ বলেন, “এখানে আমি এক শতাংশ জমি ক্রয় করে মালিক হয়েছি। আগেও আমার একটি দোকান ছিল, তার সাথে সংযুক্ত করে এখন ভবন নির্মাণ করছি।” বহুতল ভবন নির্মাণে নিয়মনীতি লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সয়েল টেস্ট করিনি ঠিক, তবে অভিজ্ঞ রাজমিস্ত্রি দিয়ে কাজ করছি।” সরকারি সম্পত্তি দখলের বিষয়ে তিনি কথা বলতে রাজি হননি।
সরকারি সম্পত্তি দখলের বিষয়টি নিশ্চিত করে রূপসা উত্তর ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, “অবৈধভাবে নির্মাণাধীন ভবনের মালিক খোকন দেবনাথকে একাধিকবার নিষেধ করা হলেও তিনি তা মানেননি। সরকারি ভূমিতে নির্মাণাধীন অবকাঠামো উচ্ছেদ অভিযানের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে ৩৪ নম্বর স্মারকে আবেদন পাঠানো হয়েছে।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম জাহিদ হাসান বুধবার (৬ মে) এ প্রতিবেদককে বলেন, “খোকন দেবনাথ আবেদন করেছিলেন যে, সরকারি খাস জমির পাশে তার পূর্বের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যা মেরামত করা প্রয়োজন। তার আবেদনের প্রেক্ষিতে আমরা মাপজোক করে তার নিজস্ব জমিতে কাজ করার অনুমতি দিয়েছি। কিন্তু সম্প্রতি দেখা গেছে, তিনি সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণ করছেন এবং পাকা ভবন নির্মাণ আইন উপেক্ষা করছেন। তার বিরুদ্ধে উচ্ছেদ অভিযানসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, “স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিষয়টি জানার পর উপজেলা সহকারী কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সম্পত্তি রক্ষার স্বার্থে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেও























