১০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাচোলে সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী ইমদাদুল হক মাসুদের মতবিনিময়
মোঃ নজরুল ইসলাম,
- Update Time : ০৪:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
- / ৩৭১ Time View
https://youtu.be/pj4bRW_6jy0?t=194
মোঃ নজরুল ইসলাম,নাচোল উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ )প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্থানীয় সাংবাদিকদের সাথে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী প্রকৌশলী মু.ইমদাদুল হক মাসুদ মতবিনিময় করেছেন। ১ এপ্রিল বেলা ১১টায় নাচোল বাসস্ট্যান্ডে এসএনএস ক্যাফেতে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে প্রকৌশলী ইমদাদুল হক নিজেকে শৈসবকাল থেকেই বিএনপির সাথে সম্পৃক্ত ও বিএনপির একনিষ্ঠ কর্মী এবং সংগঠক বলে দাবী করেন। তিনি আগামীতে ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেলে চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল-গোমস্তা পুর-ভোলাহাট) আসনের সার্বিক উন্নয়নে তাঁর প্রকৌশল জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে এ আসনের কৃষি কাজে সেচ ব্যবস্থাপনার দীর্ঘদিনের ভূগর্ভস্থ পানি সংকটের স্থায়ী সমাধান, আঞ্চলিক ও জাতীয় সমস্যা চিহ্নিতকরণ, রহনপুরে রেলবন্দর স্থাপন, আধুনিকায়ন, এ এলাকায় উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত ও ন্যয্যমূল্য নিশ্চিতকরণসহ এ আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তোলার অংগীকার করেন। মত বিনিময়কালে নাচোলের স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Tag :
























