০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

নরসিংদীর শিবপুরের পুটিয়া ইউনিয়নে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৮:৪০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / ২৬৬ Time View

বিশেষ প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ শোভাযাত্রায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পুটিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতে রঙিন ব্যানার, ফেস্টুন ও নানা সাজসজ্জা ব্যবহার করা হয়, যা উপস্থিত সবার মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন মোঃ বিল্লাল হোসেন সরকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পুটিয়া ইউনিয়ন পরিষদ, শিবপুর, নরসিংদী। তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় উপস্থিত ছিলেন আলতাফ হোসেন, সচিব, পুটিয়া ইউনিয়ন পরিষদ; পরিষদের সকল সদস্যবৃন্দ; গ্রাম পুলিশ সদস্যরা; হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুর রহিম মিয়া এবং উদ্যোক্তা মোঃ সালাহ উদ্দিন সরকার।

শোভাযাত্রায় আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

নরসিংদীর শিবপুরের পুটিয়া ইউনিয়নে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন

Update Time : ০৮:৪০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬