নরসিংদী-৩ শিবপুরে ধানের শীষ বিজয়ী
- Update Time : ০২:০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৬ Time View

আবুনাঈমরিপন:নরসিংদী।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসনে ৩৬ হাজার ১৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মনজুর এলাহী। ১০১ কেন্দ্রের ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে মোট ভোট পেয়েছেন ৮১৪১৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফ উল ইসলাম মৃধা হাঁস প্রতীকে পেয়েছেন ৪৫৪০১ ভোট।
বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোঃ রাকিবুল ইসলাম (রাকিব) রিকশা মার্কায় পেয়েছেন ২৪৯৬৮ ভোট। তিনি ৩য় স্থানে আছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ ওয়ায়েজ হোসেন ভূইয়া হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬৪১৩ ভোট।
জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান কাওসার আহমেদ দাঁড়ি পাল্লা প্রতীকে পেয়েছেন ৪৪৮২ ভোট। তিনি ১১ দলীয় ঐক্য জোটকে সম্মান জানিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছিলেন।
জাকের পার্টি মনোনীত প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ১৭৪৪ ভোট।
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী রায়হান মিয়া আপেল প্রতীকে পেয়েছেন ৬১৫ ভোট।
জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ কে এম রেজাউল করিম বাসেদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৬৫ ভোট।



























