ধানের শীষে ভোট চেয়ে পঞ্চগড়ে রাজপথে পৌর যুবদল,পৌর স্বেচ্ছাসেবক দল ও পৌর ছাত্রদল
- Update Time : ০২:৪৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ২১৩ Time View

পঞ্চগড় প্রতিনিধি ,এম এ কাফি : এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে বিএনপি মনোনীত পঞ্চগড়-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ৩টায় পঞ্চগড় পৌর যুবদল, পৌর স্বেচ্ছাসেবক দল ও পৌর ছাত্রদলের যৌথ আয়োজনে থেকে এক ঐতিহাসিক ধানের শীষের মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন এলাকায় গণসংযোগ করে। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে নানা স্লোগান দেন এবং ভোটারদের সমর্থন কামনা করেন।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস, সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান, সাধারণ সম্পাদক রাজু করিম এবং সাংগঠনিক সম্পাদক মো:মোমিন হোসেন এছাড়া আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি মো. তারিকুজ্জামান তারেক, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম রাসেল, পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. শামীম ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক মো. নুর ইসলাম ডাবলু এবং যুগ্ন আহবায়ক মো: ইজাজ রহমান সবুজ।
নেতারা বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

























