০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
কৃষকনেতা অধ্যক্ষ ফজলুল হক খোন্দকারের মৃত্যুবার্ষিকী পালিত, স্মারক গ্রন্থ উন্মোচন ও সংবর্ধনা
রোমান পথিক
- Update Time : ০৫:০০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ২২১ Time View

রায়পুরা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় উপমহাদেশের প্রখ্যাত কৃষকনেতা ও মুক্তিযুদ্ধের শীর্ষ সংগঠক, তৃণমূল স্বাস্থ্যসেবার পথিকৃৎ, বহুমাত্রিক ব্যক্তিত্ব ও কিংবদন্তি রাজনীতিক, কৃষকনেতা অধ্যক্ষ ফজলুল হক খোন্দকারের ১৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বাহেরচর-বড়কান্দা অধ্যক্ষ ফজলুল হক খোন্দকার শিক্ষা কমপ্লেক্স মিলনায়তনে স্মরণসভা, স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার, আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল হক শিকদার এবং সঞ্চালনা করেন কবি মহসিন খোন্দকার।
অনুষ্ঠানের শুরুতে অধ্যক্ষ ফজলুল হক খোন্দকারের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কৃষকনেতা ফজলুল হক খোন্দকারের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন এবং তার আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, তিনি ছিলেন নিপীড়িত কৃষকের কণ্ঠস্বর এবং গণমানুষের অধিকার আদায়ে এক নিবেদিতপ্রাণ নেতা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, লেখক ও গবেষক কালাম মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বাবু রঞ্জিত কুমার সাহা, নরসিংদী সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন ভূঁইয়া, সাবেক অধ্যাপক অহিদুজ্জামান বাদল, রায়পুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমজাদ হোসেন, কেন্দ্রীয় নারী নেত্রী রাবেয়া বেগম শান্তি, নরসিংদী জেলা সিপিবির সভাপতি আজিম উদ্দিন মস্তু, ফজলুল হক খোন্দকার শিক্ষা কমপ্লেক্সের অধ্যক্ষ ড.শফিউল আজম কাঞ্চন, সাংবাদিক রোমান পথিক’সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফজলুল হক খোন্দকার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বেণু, কবি বদরুল হায়দার, অবঃপ্রাপ্ত শিক্ষক আবুল কালাম আজাদ, কবি সুমন ইউসুফ, দাতা সদস্য শহীদুল্লাহ খোন্দকার, আব্দুল অদুদ মিয়া, মহব্বত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের এক পর্যায়ে কৃষকনেতা ফজলুল হক খোন্দকারকে নিয়ে প্রকাশিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। একইসঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
Tag :

























