০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

কালীগঞ্জে জমি লিখে না দেওয়ায় বাবাকে হত্যা চেষ্টা, ছেলেসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ

বিল্লাল হোসেন
  • Update Time : ০১:০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ১৩ Time View

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় নোয়াপাড়া এলাকায় এই অভিযোগ উঠেছে ২ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পিতা। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নোয়াপাড়া এলাকার বড়হড়া গ্রামের বাসিন্দা মোঃ ফরিদ আহম্মেদ মৃধা (৫৭), তার ছেলে জিহাদ হোসেন মৃধা ও রিয়াদ হোসেন মৃধা দীর্ঘদিন ধরে জমি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য বাবা ফরিদ আহম্মেদকে চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ভুক্তভোগীর অভিযোগ, গত ১২ মে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ তার বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তাকে লোহার পাইপ, রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এ ঘটনায় অভিযুক্তরা প্রাণনাশের হুমকিও দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনার বিষয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী। অভিযোগের বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

কালীগঞ্জে জমি লিখে না দেওয়ায় বাবাকে হত্যা চেষ্টা, ছেলেসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ

Update Time : ০১:০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬