০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: সীতাকুণ্ডে সড়ক অবরোধে অচলাবস্থা, জনমনে আতঙ্ক

আনিছুর রহমান
  • Update Time : ০১:৩৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / ৪০ Time View
​নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সীতাকুণ্ড: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল ঘোষণার পরপরই সীতাকুণ্ডে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এই রায়ের খবর এলাকায় পৌঁছালে তাঁর ক্ষুব্ধ সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগার হাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
ঋণখেলাপির অভিযোগে আনা এক আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আজ এই রায় প্রদান করেন। আদালতের এই নির্দেশনার ফলে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের এই প্রার্থী নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হলেন। এর আগে থেকেই আসলাম চৌধুরীর মনোনয়ন ও দলীয় কর্মকাণ্ড নিয়ে এলাকায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক অস্থিরতা চলছিল।
আদেশের প্রতিক্রিয়ায় আসলাম চৌধুরীর অনুসারীরা আজ দুপুর থেকেই মহাসড়কে নেমে আসেন। মহাসড়কের ওপর কাঠের বড় বড় গুঁড়ি ফেলে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে এই অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যা সাধারণ যাত্রী ও পণ্যবাহী পরিবহনের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অতীতেও মনোনয়ন পাওয়া বা না পাওয়াকে কেন্দ্র করে আসলাম চৌধুরীর অনুসারীদের দ্বারা রেললাইন ও মহাসড়ক অবরোধের মতো ঘটনা অতীতেও ঘটেছে, যা স্থানীয় জনজীবনে আতঙ্কের সৃষ্টি করেছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, আসলাম চৌধুরীর রাজনৈতিক কর্মকাণ্ড ঘিরে এলাকায় এর আগেও বিভিন্ন সময় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় সংঘাত, বিশৃঙ্খলা এবং ভীতিকর পরিস্থিতির অভিযোগ দীর্ঘদিনের। সাধারণ মানুষ মনে করছেন, তাঁর অনুসারীদের এমন সহিংস আচরণ ও নিয়মিত সড়ক অবরোধের রাজনীতি সীতাকুণ্ডের স্বাভাবিক জনজীবনকে জিম্মি করে ফেলেছে।
এসময় তারা আরো বলেন চৌধুরীর অনুসারিদের কঠোর ভাবে দমন করতে পারলে তার ভাবমূর্তি আরো বৃদ্ধি পেত।
বর্তমানে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। তবে এলাকা জুড়ে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: সীতাকুণ্ডে সড়ক অবরোধে অচলাবস্থা, জনমনে আতঙ্ক

Update Time : ০১:৩৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬