০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন সামিউর রহমান সহকারী কমিশনার (ভূমি)

মোঃ কামাল হোসেন
  • Update Time : ০১:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ২২ Time View

সরকার

মোঃ কামাল হোসেন: নরসিংদীর শিবপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান,অদ্য ০৫/১০/২০২৬ ইং সোমবার শিবপুর উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে সহায়তা করেন শিবপুর মডেল থানার পুলিশ। পরিদর্শনের সময় তিনি ৩টি ফার্মেসিতে ঔষধ ও কসমেটিকস্ আইন,২০২৩-এর ধারা ৪০(গ) ও ৪০(ঘ) লঙ্ঘনের বিষয়টি পরিলক্ষিত করে, ৪০(গ) ধারা অনুযায়ী ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় এবং ধারা ৪০(ঘ) অনুযায়ী রেজিস্টার্ড চিকিৎসক এর ব্যবস্থাপত্র ব্যতীত OTC বহির্ভূত ঔষধ বিক্রয়ের দায়ে মাষ্টার মেডিকেল হল,সেন ফার্মেসি ও রতন মেডিকেল সেন্টারকে নগদ মোট ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন এবং অভিযানকালে জব্দকৃত ঔষধ বিনষ্ট করেছেন । প্রতিষ্ঠানের ঔষধপত্র ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়। বিধিবহির্ভূত ভাবে ঔষধ বিক্রয়/বিতরণ না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা প্রদান করেন। অভিযানে সহায়তা করেন সিরাজুম মনিরা, ঔষধ তত্ত্বাবধায়ক,নরসিংদী ও শিবপুর থানার পুলিশ। জনস্বার্থে ঔষধের নিরাপদ ও সঠিক ব্যবহার নিশ্চিতকরণ এবং ঔষধ ও কসমেটিকস্ আইন,২০২৩-এর বিধান প্রতিপালনে শিবপুর উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও তিনি গত ২৯/০৯/২০২৬ ইং মঙ্গলবার বেলা ১১ঘটিকায় সময় শিবপুর পৌরসভার জামতলা এলাকায় সরকারি রাস্তার উপর অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযান এর মাধ্যমে রাস্তার উপর অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করেন। জনস্বার্থে সরকারি রাস্তা ও জনসাধারণের চলাচলের পথ অবৈধ দখলমুক্ত রাখতে শিবপুর উপজেলা প্রশাসন ও পৌরসভায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন সামিউর রহমান সহকারী কমিশনার (ভূমি)

Update Time : ০১:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬