https://www.facebook.com/obaidul1991
হরিপুরে নগর নদে ডুবে এক কিশোরের মৃত্যু
- Update Time : ০৫:২৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ২০ Time View

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে নাগর নদে গোসল করতে নেমে সাঁতার কাটতে না জানায় নদের পানিতে তলিয়ে রকি (১৬) নানে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় সীমান্তের নাগড় নদের কানন্ধাল ঘাটে। মৃত কিশোর উপজেলার কানন্ধাল গ্রামের দুলালের ছেলে। সংবাদ পেয়ে হরিপুর ফায়ার সাভির্সের ডুবুরি দল ঘটনা স্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘন্টাব্যাপী নদে তল্লাশী চালিয়ে দুপুর সাড়ে ১২ টায় তার লাশ উদ্ধার করে। মৃতের পরিবার সূত্রে জানা যায়, গ্রামের সহপাটিদের সাথে সে নাগর নদে গোসল করতে গিয়ে সাঁতার কাটতে না যানায় নদের পানিতে তলিয়ে গিয়ে মারা যায়। ইউনিয়ন চেয়াম্যান আহসান হাবিব চৌধুরী মৃতের বিষয়টি নিশ্চিত করেছেন। হরিপুর থানার অফিসাইনচার্জ আব্দুল হাকিম আজাদ, বলেন,সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ মৃতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।













