০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ​

শিবপুর প্রতিনিধি :
  • Update Time : ০১:৪৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯ Time View

শিবপুর  প্রতিনিধি।। নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী “বেকারী শিল্পের সঠিক মান, নিরাপদ খাদ্য ও আধুনিক উৎপাদন রীতি বিষয়ক” প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ও সাবেক অতিরিক্ত সচিব ড. শাহনেওয়াজ দিলরুবা সভাপতিত্বে, উক্ত ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুরের উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াসমিন এবং এসএমই ফাউন্ডেশন কর্মকর্তা ও ব্যবস্থাপক প্রকৌশলী সানজিদা সুলতানা।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন খান আসাদ। ​ ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিটি ২৯ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯:৩০ মিনিট থেকে ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (শিবপুর বানিয়াদি রোড় “মেজর টাওয়ার) এর ৫এম তলায়-এ এই প্রশিক্ষণের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ দিচ্ছেন এসএমই ফাউন্ডেশন। নরসিংদী জেলার বিভিন্ন এলাকা থেকে বেকারির মালিকগণ প্ৰশিক্ষন কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ​

Update Time : ০১:৪৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬