০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালিত: ৩ জনের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০১:৫০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৮ Time View

মোঃ নাসিরউদ্দিন, সটাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদকের বিস্তার রোধ ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে আজ ০৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে উপজেলার ধোপাপাড়া, শিবপুর হাট ও মোহনপুর এলাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের এই সাঁড়াশি অভিযানে মোট ৩ জন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়, যার মধ্যে ১ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং বাকি ২ জন মাদকসেবী রয়েছেন। আটককৃত অপরাধীরা হলেন: ১. মো. জাহাংগীর আলম (পিতা: খোরশেদ আলম, সাং: মোহনপুর) ২. মো. লিটন শেখ (পিতা: মৃত ইয়াছিন, সাং: ধোপাপাড়া) ৩. মো. সেলিম রেজা রবি (পিতা: সোলেমান খান, সাং: শিবপুর হাট) অভিযানের পর তাৎক্ষণিকভাবে পরিচালিত মোবাইল কোর্টে অপরাধের মাত্রা বিবেচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়। এর মধ্যে ১ জনকে ০৪ মাস এবং অপর ২ জনকে ০৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তাদের প্রত্যেককে অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়। মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা এবং এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুঠিয়া উপজেলা প্রশাসনের এই ধরনের জোরালো অভিযান ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সমাজ থেকে মাদক পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত প্রশাসনের এই কঠোর নজরদারি ও ঝটিকা অভিযান চলমান থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালিত: ৩ জনের কারাদণ্ড

Update Time : ০১:৫০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬