১১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে প্রধানমন্ত্রী, দুর্গত মানুষের দীর্ঘ প্রতীক্ষা ও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা

চট্টগ্রাম প্রতিনিধি:
  • Update Time : ০৫:১৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ৮ Time View

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:(মোঃ জসীম উদ্দীন ): রোববার (৯ আগস্ট) দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী সফরে আসবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম তথা বাঁশখালী সফরে আসছেন তিনি ।
এই সফরে প্রধানমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন এবং প্রথমে স্বামীহারা এক অসহায় নারীর হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন। তার হাতে চাবি তুলে দেওয়ার মধ্য দিয়ে প্রতীকীভাবে ১০০টি পরিবারের কাছে নতুন ঘরের চাবি হস্তান্তর কার্যক্রম শুরু করবেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী রোববার দুপুর ১২টায় হেলিকপ্টার যোগে বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় যাবেন। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে ত্রাণ বিতরণ করবেন ।
বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাঁশখালী সফরকে কেন্দ্র করে বাঁশখালী বাসির মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও বিশেষ প্রত্যাশা তৈরি হয়েছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ত্রাণ বিতরণের পাশাপাশি স্থানীয়রা দীর্ঘমেয়াদী অবকাঠামোগত উন্নয়নের জোরালো দাবি ও প্রত্যাশা করছেন।
টেকসই বেড়িবাঁধ নির্মাণ, উপকূলীয় বাঁশখালীর জনজীবন ও সম্পদ রক্ষা করতে জলোচ্ছ্বাস ও নদী ভাঙন রোধে স্থায়ী ও মজবুত বেড়িবাঁধের দাবি দীর্ঘদিনের।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বাঁশখালীর প্রধান সড়কটি প্রশস্ত করে চার লেনে উন্নীতকরণ এবং উপকূলীয় অঞ্চলে মেরিন ড্রাইভ সড়ক বাস্তবায়ন।
পর্যটন খাতের বিকাশ, অপার সম্ভাবনাময় বাঁশখালী সমুদ্রসৈকতকে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক পর্যটন অঞ্চল হিসেবে গড়ে তোলা।
বাঁশখালী বাসির দীর্ঘদিনের দাবি এলাকায় শতভাগ নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা।স্থানীয় জীবনযাত্রায় ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, শিক্ষা এবং স্থানীয় ছোট ব্যবসা ও অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত করছে।
লায়ন হেলাল উদ্দিন জানান, দীর্ঘ ২০ বছর পর প্রধানমন্ত্রীর বাঁশখালী আগমন আবেগ ও গৌরবের বিষয়। দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, প্রধানমন্ত্রীর সফর বাঁশখালীর জন্য একটি ঐতিহাসিক আয়োজন। কর্মসূচির সফলতার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক সক্ষমতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে প্রধানমন্ত্রী, দুর্গত মানুষের দীর্ঘ প্রতীক্ষা ও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা

Update Time : ০৫:১৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬