০৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে এক অসহায় মহিলারকে সেলাই মেশিন দিয়েছে পুটিয়া ইউনিয়ন প্রবাসী সংগঠন

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ১২:২৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ৮ Time View

পুটিয়া প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এক অসহায় মহিলার হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে পুটিয়া ইউনিয়ন প্রবাসী সংগঠন। অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ডে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগী মহিলার হাতে এ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ বিল্লাল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের সদস্য জনাব মোঃ হান্নান মিয়া, ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং পুটিয়া ইউনিয়ন প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। বিশেষ করে নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে কর্মমুখী সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সেলাই মেশিন একজন নারীর জন্য হতে পারে স্বাবলম্বী জীবনের নতুন সূচনা। এর মাধ্যমে তিনি নিজে আয় করার পাশাপাশি পরিবারের অর্থনৈতিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

পুটিয়া ইউনিয়ন প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রবাসে অবস্থানরত পুটিয়া ইউনিয়নের প্রবাসীদের সহযোগিতা ও ভালোবাসায় সংগঠনটি নিয়মিত বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং আত্মকর্মসংস্থান তৈরির মতো কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় স্থানীয়রা পুটিয়া ইউনিয়ন প্রবাসী সংগঠনের এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবান ও প্রবাসীদের এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে এক অসহায় মহিলারকে সেলাই মেশিন দিয়েছে পুটিয়া ইউনিয়ন প্রবাসী সংগঠন

Update Time : ১২:২৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬