০১:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
রাজাপুরের বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক আলমের শেষ কর্মদিবস ছিল আজ
বিশেষ প্রতিনিধি
- Update Time : ০৩:৫৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / ১০৫ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী তথা অফিস সহায়ক মোঃ আলম খলিফা বিগত ০১ জানুয়ারী ১৯৮৫ ইং তারিখ হইতে ০১ মে ২০২৬ ইং রোজ শুক্রবার। তিনি এ প্রতিষ্ঠানে ৪১ বছর ০৪ মাস ০১ দিন অতি সুনাম ও দক্ষতার সাথে দায়ীত্ব পালন শেষ করে অবসর গ্রহণ করেন। আলমের এই দীর্ঘ কর্মজীবনের শেষদিন ০১ মার্চ শুক্রবার হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাহাউদ্দিন বাচ্চুসহ সকল শিক্ষক কর্মচারীরা একত্রিত হয়ে ৩০ এপ্রিল ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় অ-আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান চত্বরে সাময়িকভাবে বিদায় শুভেচ্ছা জানান।
এসময়ে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক- কর্মচারীরা জানান , আলম দীর্ঘ চাকুরী জীবনে কোনদিন অন্যায়-অনিয়ম ও অপরাধ মূলক কর্মকান্ডের যুক্ত ছিলেন না । তাছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের নিকট আমল ছিলো খুবই প্রিয় ও বিশ্বস্ত মানুষ। এছাড়াও আলম নির্ধারিত ডিউটির বাহিরেও প্রতিষ্ঠানের উন্নতি ও উন্নয়নের সার্থে নিরলস ভাবে অতিরিক্ত পরিশ্রম করে আসছে পুরো কর্মজীবন। আমরা সকলে মিলে বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে মোঃ আলম খলিফাকে আনুষ্ঠানিকভাবে কর্মজীবন থেকে বিদায় দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমরা আলমের সুন্দর ও সুস্থ অবসর জীবন কামনা করি।
Tag :



























