০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

রাজশাহী মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা

Reporter Name
  • Update Time : ১১:০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ৩৯১ Time View
স্টাফ রিপোর্টার : মোঃ আতিকুর রহমান : বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও জাতীয়তাবাদী চেতনার আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টা থেকে রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বসন্ত কেদার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ দোয়া মাহফিল ও শোক সভার আয়োজন করে মৌগাছি ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক এবং দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত। তাঁর ইন্তেকালে জাতীয়তাবাদী শক্তি একজন অভিভাবককে হারিয়েছে। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আল্লাহ তায়ালার দরবারে তাঁর জান্নাতুল ফেরদাউস কামনা করি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী মুকুল। তাঁর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিল ও শোক সভায় অংশগ্রহণ করেন। এ সময় মোহনপুর থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ মৌগাছি ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের ত্যাগী ও সক্রিয় কর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে স্থানীয় মহিলা দলের নেতৃবৃন্দ ও নারী নেত্রীবৃন্দ শোকাতুর হৃদয়ে অংশগ্রহণ করেন। সভার শেষপর্যায়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

রাজশাহী মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা

Update Time : ১১:০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬