০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

মাটিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার

Reporter Name
  • Update Time : ০২:০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / ২৬৬ Time View
স্টাফ রিপোর্টার:  রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলাধীন ৬ নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে দীর্ঘ অসুস্থতার পর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। এই শোকসন্তপ্ত মুহূর্তে মাটিকাটা ইউনিয়নের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. এসানুল কবির (টুকু), অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। তিনি বক্তব্যে বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান, গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম এবং দেশের উন্নয়নে তার অভূতপূর্ব ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন অটল গণতন্ত্রের প্রতীক এবং জাতির অভিভাবক। তার বিদেহী আত্মার শান্তি কামনায় সকলকে আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানাই।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আস্দুস সালাম শাওয়াল (উপজেলার সাবেক আহ্বায়ক), উপজেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন বাবু, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি দিলিপ, ৭ নং দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল হাই (টুনু), হিটলার সাধারণ সম্পাদক হেনা, সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

মাটিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার

Update Time : ০২:০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬