১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

রাজশাহীতে মাদক ও অপরাধের ভয়াল থাবা, আতঙ্কে জনজীবন

Reporter Name
  • Update Time : ০১:২৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / ২৫৩ Time View
স্টাফ রিপোর্টার :মোঃ আতিকুর রহমান :  রাজশাহী জেলায় দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে মাদক ও সংঘবদ্ধ অপরাধের বিস্তার। মাদকের নীল ছোবলে বিপথগামী হচ্ছে তরুণ সমাজ, আর এই অবনতির নেপথ্যে রয়েছে ধরাছোঁয়ার বাইরে থাকা একাধিক প্রভাবশালী ‘মাদক সম্রাট’ ও তাদের সংঘবদ্ধ অপরাধী চক্র।
স্থানীয়দের অভিযোগ, এসব চক্র শুধু মাদক ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ নয়—তারা ছিনতাই, চুরি, ডাকাতি, ঘুমের ওষুধ খাইয়ে সর্বস্ব লুট, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত। জেলার বিভিন্ন থানা এলাকায় একের পর এক অপরাধ সংঘটিত হলেও অনেক অভিযোগই দীর্ঘদিন ধরে তদন্তের অপেক্ষায় পড়ে আছে।
বিশেষ করে রাতের বেলায় রাজশাহীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সাধারণ মানুষের চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পথচারী, ব্যবসায়ী এমনকি নিজ নিজ ঘরের ভেতরেও নিরাপত্তাহীনতায় ভুগছেন নগর ও গ্রামাঞ্চলের বাসিন্দারা। অনেক এলাকায় সন্ধ্যার পর মানুষ অপ্রয়োজনে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন।
স্থানীয়দের দাবি, সংঘবদ্ধ অপরাধী চক্রগুলো প্রশাসনের নজরদারি এড়িয়ে কৌশলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাদকের সহজলভ্যতার কারণে অল্প সময়েই তরুণরা এই অপরাধ জগতে জড়িয়ে পড়ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভয়াবহ সংকেত। ইতোমধ্যে বহু পরিবার মাদকের কারণে সামাজিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
এলাকাবাসী মনে করছেন, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ও ধারাবাহিক অভিযান পরিচালনা করা হলে মাদক ও ঘুম ছিনতাইসহ অন্যান্য অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে। পাশাপাশি ধরাছোঁয়ার বাইরে থাকা মাদক সম্রাটদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
রাজশাহীর সাধারণ মানুষ এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রশাসনের সুদৃষ্টি ও দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করছেন। তাদের প্রত্যাশা—একটি অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ রাজশাহী, যেখানে মানুষ নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবে।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

রাজশাহীতে মাদক ও অপরাধের ভয়াল থাবা, আতঙ্কে জনজীবন

Update Time : ০১:২৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬