১১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

নরসিংদীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হচ্ছে জুলাই অভ্যুত্থান দিবস

Reporter Name
  • Update Time : ০৮:৫৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / ২৪৪ Time View
রেজাউল করিম ,জেলা প্রতিনিধি নরসিংদী : নানা কর্মসূচীর মধ্যদিয়ে নরসিংদীতে পালিত হচ্ছে জুলাই অভ্যুত্থান দিবস। সকাল ৮টায় নরসিংদীর চিনিশপুরস্থ জেলার প্রথম শহিদ তাহমিদ ভুইয়ার কবরে ফুলের শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে কার্যক্রম শুরু করে জেলা প্রশাসন। প্রথমে জেলা প্রশাসনের পক্ষে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এর পরেই নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরপর শ্রদ্ধা নিবেদন করে জুলাই শহিদ তাহমিদের বাবা রফিকুল ইসলাম।
জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং জুলাই শহিদ পরিবারের সদস্য ও সম্মুখ সারির যোদ্ধাদের সম্মিলন আয়োজন করা হয়েছে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, দেয়ালিকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
এদিকে জুলাই অভ্যুত্থান পালন করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের শোভাযাত্রা, যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকনের শোভাযাত্রাসহ বিএনপি ও সগযোগী সংগঠন দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করেছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন স্বৈরশাসক শেখ হাসিনা। এর আগে জুলাই ব্যাপী আন্দোলনে নরসিংদীতে ২২জন শিক্ষার্থী-যুবক-জনতার আত্মহুতির মধ্যদিয়ে অর্জিত হয় জুলাই অভুত্থ্যান
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

নরসিংদীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হচ্ছে জুলাই অভ্যুত্থান দিবস

Update Time : ০৮:৫৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫