১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
sonalishopbd.com

ঝালকাঠিতে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩০ জন

আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
  • Update Time : ০৫:১৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ১৬ Time View
আমিনুল ইসলাম ,ঝালকাঠি প্রতিনিধিঃ  বরিশাল কুয়াকাটা মহাসড়কের ঝালকাঠির নলছিটির উপজেলার দপদপিয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত হয়েছেন। এ সময় দুই বাসের যাত্রীসহ আও ৩০জন আহত হয়েছেন।
এছাড়াও বৃহস্পতিবার (১৯নভেম্বর) সকাল ৯টার দিকে ষাইটপাকিয়া ফেরিঘাটে ছাদ সাটারিং বোঝাই ট্রাক উল্টে ঘটনাস্থলে দুই শ্রমিক নিহত হয়েছেন। দুটি বিষয়ই নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তৌহিদুজ্জামান সোহাগ।
sonalishopbd.com
বৃহস্পতিবার( ১৯ নভেম্বর) দুপুর ১২ টায় বরিশাল থেকে ছেড়ে আসা গ্রিনভিউ পরিবহন ও কুয়াকাটা থেকে ছেড়ে আসা আবদুল্লাহ পরিবহনের মাঝে এ সংঘর্ষে ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কের বাঁকে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাস দুটি সড়কের পাশে ছিটকে পরে। এসময় গ্রিনভিউ বাসের হেলপার চাপা পরে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা  গুরুতর আহত বাস চালক ও যাত্রীদের উদ্ধার করেন। নিহত হেলপারের পরিচয় এখনো পাওয়া যায়নি।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত হয়েছে। আমরা তার লাশ উদ্ধার করেছি। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

sonalishopbd.com

ঝালকাঠিতে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩০ জন

Update Time : ০৫:১৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬