০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
sonalishopbd.com

কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে পায়ে ও কোমড়ে শিকল বাঁধা থাকা যুবকের মরদেহ উদ্ধার

বিল্লাল হোসেন, কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধি
  • Update Time : ০৬:৩৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ৬৮ Time View

বিল্লাল হোসেন, কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে পায়ে শিকল পড়ানো অবস্থায় ওসমান গনি (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গত রোববার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর বাজার ট্রলারঘাটসংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
​নিহত ওসমান গনি কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মৃত মতিন মিয়ার ছেলে।
​স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর দুপুরে নিহতের ফুফা বাবুল হোসেনের দোকানের এক কর্মচারী তাকে একটি লাঠি নিয়ে ধাওয়া করেন। এ সময় আতঙ্কিত হয়ে ওসমান গনি দৌড়ে গিয়ে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করলেও সেদিন সন্ধান পাওয়া যায়নি। পরে পরদিন রোববার দুপুরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তার কোমর ও পায়ে শিকল পড়ানো ছিল।
​এলাকাবাসী জানান, গত প্রায় ১৫ দিন ধরে মানসিক ভারসাম্যহীনতার কারণে তার ফুফা বাবুল হোসেন তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন।
​টঙ্গী ফায়ার সার্ভিসের টিম ইনচার্জ মো. মামুন জানান, “গতকালের ঘটনার পর সন্ধ্যার অন্ধকার নেমে আসায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত করা হয়। আজ সকালে পুনরায় অভিযান চালিয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার কোমর ও পায়ে শিকল বাঁধা অবস্থায় পাওয়া যায়।”
​কালীগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা অনুপ কুমার সিংহ জানান, টঙ্গী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মরদেহটি নদী থেকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
​এ ঘটনায় নিহতের ফুফা বাবুল হোসেন বলেন, “ওসমান গনি আমার সন্তানের মতোই ছিল। দীর্ঘদিন ধরে সে মানসিকভাবে অসুস্থ ছিল এবং তার চিকিৎসার কাগজপত্রও আমাদের কাছে রয়েছে। তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

sonalishopbd.com

কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে পায়ে ও কোমড়ে শিকল বাঁধা থাকা যুবকের মরদেহ উদ্ধার

Update Time : ০৬:৩৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬