১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
sonalishopbd.com

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীকে জাতীয় দিবস হিসেবে ঘোষণার দাবি- নজমুল হক নান্নু

সংবাদ বিজ্ঞপ্তি
  • Update Time : ০৫:০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ৬ Time View

১৭ নভেম্বর, মঙ্গলবার, রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভিআইপি লাউঞ্জে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ভাসানীর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা নজমুল হক নান্নু বলেন, মওলানা ভাসানীর অবদানের কোনো কিছুই অস্বীকার করা যাবে না। হুজুরের মৃত্যুতে বাংলাদেশ এবং ভারতে শোকের ছায়া নেমে এসেছিল। সকল ধর্মের মানুষের আশ্রয়স্থল ছিলেন মওলানা ভাসানী। জিয়াউর রহমানের একান্ত অভিপ্রায় মওলানা ভাসানীকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছিল। বৃটিশ, পাকিস্তান ও বাংলাদেশ- তিনটি অধ্যায়েই মওলানা ভাসানী ছিলেন অপ্রতিরোধ্য একজন জননেতা। বৃটিশ, পাকিস্তান ও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম ছিল ভাসানী হুজুরের। বিশেষভাবে কৃষকদের শোষণমুক্ত করার অঙ্গীকার ছিল মওলানা ভাসানীর। ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলকে দেশপ্রেমে নিবেদিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ছিল মওলানা ভাসানীর। বিশ্ব শান্তির জন্য অমর হয়ে আছে হুজুরের কর্মময় জীবন। জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতা ছিলেন মওলানা ভাসানী। তৎকালীন পাকিস্তানেরও সাধারণ জনগণের প্রকৃত নেতা ছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বিদেশী আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে সব সময়ই সোচ্চার ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের ঘোষণা শেখ মুজিবুর রহমান দেননি। তার বহু প্রমাণ রয়েছে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ তখন স্বাধীনতা চেয়েছিল। দেশের সেই নিপীড়িত, নির্যাতিত গণমানুষের পক্ষে ছিলেন মওলানা ভাসানী। স্বাধীনতার ক্ষেত্র তৈরিতে মওলানা ভাসানীর অবদান অনস্বীকার্য। আসামেরও লক্ষ লক্ষ মানুষের পীর ছিলেন মওলানা ভাসানী। মওলানা ভাসানীকে নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা করেছিল ভারত। ভারতে থাকাবস্থায় তার চলাফেলায় কোনো স্বাধীনতা দেওয়া হয়নি। মুক্তিযুদ্ধের অবদানের ইতিহাস থেকে মওলানা ভাসানীর নাম মুছে ফেলা হয়েছে। মওলানা ভাসানীর প্রতি দেশের মানুষের শ্রদ্ধা থাকবে আজীবন। মওলানা ভাসানীর মৃত্যু দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার জন্য তিনি সরকারের প্রতি ঊদ্ধাত্ত্ব আহ্বান জানান তিনি।
প্রধান আলোচকের বক্তব্যে  সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর বলেন, ‘স্বাধীনতার ক্ষেত্র তৈরী করেছিলেন মওলানা ভাসানী। স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। বিগত পনেরো বছরে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে এই দুইজনের অবদান মুছে ফেলা হয়েছে। স্বাধীনতার প্রকৃত ইতিহাস স্কুল কলেজের পাঠ্য বইয়ে অন্তভূক্ত করে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমান এবং স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে  মওলানা ভাসানীকে সংবিধানে অর্ন্তভূক্ত করতে তিনি সরকারের প্রতি জোরালো ভাবে আহবান জানান।
সাংবাদিক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ন্যাশনাল আওয়ামী পার্টি-ভাসানী’র সভাপতি স্বপন কুমার সাহা বলেন, মওলানা ভাসানী বৃটিশ শাসকের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে নেতৃত্ব দেন। ১৯৩৪ সালে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে বলেন, হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলকে ঐক্যবদ্ধ হতে হবে শাসক এবং শোসকের বিরুদ্ধে। আমরা শোষিত মানুষের পক্ষে।
হাজী আব্দুল আলী সওদাগর ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লী ও চট্টগ্রাম জেলা ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি মোঃ শফি অভিযোগ করে বলেন  ভূমিদস্যু ও আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী বিগত ১৫ বছর যাবৎ ওয়াক্ফ এস্টেটের সম্পত্তি দখল করে রেখেছিল। ২০২৪ ইং এর ৫ আগস্টের পর অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ন্যায় বিচার করার জন্য ওয়াক্ফ প্রশাসনকে নির্দেশ দেন। তিনি তখন মোতায়াল্লী হিসেবে ওয়াক্ফ প্রশাসন থেকে পক্ষে রায় লাভ করেন। ওয়াকফ এস্টেটের সম্পত্তি রক্ষায় বর্তমান ধর্মমন্ত্রী ও ওয়াক্ফ প্রশাসনকে  সার্বিকভাবে সহযোগীতা করার আহবান জানিয়ে তিনি বলেন যে, এখনও এস্টেটের বিভিন্ন সম্পদ, আওয়ামী ফ্যাসিবাদের দখলে আছে। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীকে সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আহবান জানান। অনুষ্ঠানে ন্যাশনাল আওয়ামী পার্টি-ভাসানীর মনছুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল ভূইয়া, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন ভানু, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ভূইয়া, কাজী সাচ্চু, দেলোয়ার হোসেন শেখ, কবি ফিরোজ আহমেদ স্বপন, কাজী মেহেদী হাসান নোমান, হামিদা খাতুন মীর্জা সেলি প্রমুখ বক্তব্য রাখেন।
(সংবাদ বিজ্ঞপ্তি)
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

sonalishopbd.com

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীকে জাতীয় দিবস হিসেবে ঘোষণার দাবি- নজমুল হক নান্নু

Update Time : ০৫:০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬