sonalishopbd.com
মোহনপুরে তরুণ উদ্যোক্তা তৈরি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মশালা অনুষ্ঠিত
- Update Time : ০৬:০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ২২ Time View

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাদের চিহ্নিত করা এবং নতুন ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়নের সুযোগ সম্পর্কে অবহিত করা। কর্মসূচির ব্যানারে আবেদনের সময়সীমা ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত উল্লেখ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার।
এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, উপজেলা জামায়াতের আমির আব্দুল আওয়াল, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, জাহানাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রশিদ, সোনালী ব্যাংক মোহনপুর শাখার ব্যবস্থাপক, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা এবং মোহনপুর উপজেলার বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপকরা।
কর্মশালার মূল আলোচনা
কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। অনেক তরুণের মধ্যে নতুন ব্যবসা শুরু করার উদ্ভাবনী চিন্তা ও সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় পুঁজির অভাবে তারা তা বাস্তবায়ন করতে পারেন না। ‘উদ্যোগ’ কর্মসূচির মাধ্যমে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ ও অর্থায়নের সুযোগ পেয়ে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবেন।
বক্তারা আরও বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম হবে।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ব্যাংকার এবং এলাকার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং ‘উদ্যোগ’ কর্মসূচিতে আবেদন ও অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

























