০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
sonalishopbd.com
বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ দোকানের মালামাল পুড়ে ছাই, ৫৫ লাখ টাকার ক্ষতি
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ,মোঃ জসীম উদ্দীন
- Update Time : ১২:২১:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ২ Time View


বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ,মোঃ জসীম উদ্দীন :চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ডিগ্রিপাড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে পূর্ব কাথরিয়া ইউনিয়নের ডিগ্রিপাড়া আবু আহমদের দোকান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুনে চিকিৎসক আব্দুল খালেক মাতব্বরের ওষুধের ফার্মেসি, রহমত আলী সওদাগরের পোলট্রি ও মুদি দোকান, হোসেন আহমদ সওদাগরের সার ও মুদি দোকান এবং হাসমত আলী সওদাগরের চায়ের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ক্ষতিগ্রস্ত ফার্মেসি ব্যবসায়ী ডা. আব্দুল খালেক আর্তনাদ করে বলেন, “খবর পেয়ে এসে দেখি দোকানের কিছুই অবশিষ্ট নেই। সব পুড়ে আমি এখন নিঃস্ব হয়ে গেছি।”
বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় বিস্ফোরণের ভয়ে স্থানীয়রা শুরুতে আগুন নেভানোর সাহস পাননি। ফলে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই মালামাল সব পুড়ে যায়। সব হারিয়ে চার ব্যবসায়ী এখন চরম আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন।
Tag :


























