১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
sonalishopbd.com
রাজশাহীর গোদাগাড়ীতে জমকালো আয়োজনে কালিদিঘী দুর্বার ক্রীড়া সংঘের মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট
ইব্রাহিম হোসেন রুবেল (রাজশাহী প্রতিনিধি )
- Update Time : ০৩:১৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ৪৭ Time View


ইব্রাহিম হোসেন রুবেল (রাজশাহী প্রতিনিধি ):ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৬নং মাটিকাটা ইউনিয়নের কালিদিঘীতে অনুষ্ঠিত হয়েছে কালিদিঘী দুর্বার ক্রীড়া সংঘ আয়োজিত জমকালো মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট।
০৯ ও ১০ নভেম্বর ২০২৬ তারিখে দুই দিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী, তরুণ সমাজ ও ফুটবলপ্রেমীদের অংশগ্রহণে উদ্বোধনী মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রাতের আলোকসজ্জায় মাঠজুড়ে ছড়িয়ে পড়ে ফুটবলের আনন্দ ও উচ্ছ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু। তিনি এ ধরনের ক্রীড়া আয়োজনকে স্বাগত জানিয়ে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন হাসানুজ্জামান হাসান, সেক্রেটারি, ৩নং ওয়ার্ড যুবদল।
এ সময় বিশেষ অতিথি ও আমন্ত্রিত ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সাদিউজ্জামান রুবেল, সহ-সাধারণ সম্পাদক, ৬নং মাটিকাটা ইউনিয়ন বিএনপি এবং মোসাঃ হালিমা খাতুন, ১, ২ ও ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। এছাড়াও এলাকার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।
https://sonalishopbd.com/
অনুষ্ঠানটির সৌন্দর্য ও প্রাণচাঞ্চল্য আরও বাড়িয়ে দেন বিশিষ্ট উপস্থাপক সিরাজি ফেরদৌস ইমন, বাংলাদেশ বেতার কেন্দ্র, রাজশাহী। তাঁর সাবলীল, প্রাণবন্ত ও আকর্ষণীয় উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি এক ভিন্ন মাত্রা লাভ করে। কথার জাদুতে তিনি মাঠে উপস্থিত দর্শক ও অতিথিদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে দেন।
স্থানীয় পর্যায়ে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস, অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও সম্প্রীতি গড়ে তুলতেও খেলাধুলার ভূমিকা অপরিসীম।

কালিদিঘী দুর্বার ক্রীড়া সংঘের এমন উদ্যোগ এলাকার তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
আয়োজকদের প্রতি প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে এবং কালিদিঘীসহ গোদাগাড়ী উপজেলার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।
খেলাধুলার মধ্য দিয়েই গড়ে উঠুক সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ।
Tag :



























