sonalishopbd.com
ফরিদগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
- Update Time : ০১:২৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ২২ Time View
ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি, (মোঃ ফিরোজ আলম) :ফরিদগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বিশাল আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আমরা সঠিকভাবে বিএনপির রাজনীতি করে যাচ্ছি। ফরিদগঞ্জে যুবদলের তিনজন নেতাকর্মী শহীদ হয়েছিলেন। তাদের দাফন-কাফনসহ প্রয়োজনীয় সহযোগিতা আমরাই করেছি।
আমরা সব সময় দলের কেন্দ্রীয় নির্দেশনা মেনে সকল কর্মসূচি পালন করেছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলের প্রতিটি কর্মসূচি যথাযথভাবে পালন করব। অতীতেও আপনারা আমার পাশে ছিলেন, আগামীতেও পাশে থাকবেন—এটাই আমার প্রত্যাশা।”
তিনি উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর বক্তব্য শেষ করেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ফরিদগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



























