১০:০৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৩:০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ৪৩ Time View
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি , মোঃ জসীম উদ্দীন : চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বাঁশখালী উপজেলা পরিষদ হল রুমে এ সভার আয়োজন করা হয়।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য ও জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমেদ, বাঁশখালী পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু তাহের এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৩:০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬