১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
প্রয়াত ড. এম. এ. হান্নান ফিরোজ’র নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
- Update Time : ০৩:০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / ১১ Time View

আমিনুল ইসলাম,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার রাজাপুরের ঐতিহ্যবাহী বড়ইয়া ডিগ্রি কলেজ পরিবারের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বড়ইয়া ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও উপাচার্য প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজ’র নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অদ্য ৪ নভেম্বর’২০২৬ বুধবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত স্মরণ সভায় কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ এবং গভর্নিং বডির সভাপতি মোঃ মনির উজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুমের কর্মময় জীবনের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী জসীম উদ্দীনের সভাপতিত্বে সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রয়াত ডঃ এম এ হান্নান ফিরোজ এর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ রেজাউল করিম, অসীম কুমার শিকদার, শুভ্রা বরন ধাম, মোঃ মশিউর রহমান রিপন (মরহুমের কনিষ্ঠ ভ্রাতা), নীল কমল সানা, প্রভাষক তাওহীদ আল ইমরান।
https://sonalishopbd.com/
উল্লেখ্য এ খ্যাতিমাণ শিক্ষানুরাগী, সফল উদ্যোক্তা, দানবীর গরীব ও মেধাবী তরুণদের বেসরকারিভাবে উচ্চ শিক্ষার স্বপ্নদ্রষ্টা ডঃ এম এ হান্নান ফিরোজ ১৯৫৬ সালের ১ অক্টোবর ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া গ্রামের ঐতিহাসিক ডাক্তার বাড়িতে জন্মগ্রহণ করেন এবং ২০১৭ সালের ২৯ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণ জনীত কারনে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন প্রভাষক মোঃ মোস্তফা কামাল। এসময় কলেজের সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
Tag :



















