১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৩ দিনেও মেলেনি সন্ধান

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ,মোঃ জসীম উদ্দীন
  • Update Time : ০২:৪২:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ৩৫ Time View
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ,মোঃ জসীম উদ্দীন : চট্টগ্রামের বাঁশখালীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিচয়ে হাতকড়া পরিয়ে তুলে নেওয়ার দুই দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি ব্যবসায়ী মো. এহসান প্রকাশ হাসানের (৩৬)।
গত শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ‘আব্দুল্লাহ এন্টারপ্রাইজ’ থেকে তাঁকে অপহরণ করা হয়।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, কালো পোশাক ও মুখে কালো মাস্ক পরিহিত চার ব্যক্তি দোকানে এসে এহসানকে হাতকড়া পরিয়ে নিয়ে যান। তাঁদের পোশাকে এসআরবির লোগো থাকলেও সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে তাঁরা প্রকৃত শৃঙ্খলা বাহিনীর সদস্য নন।
নিখোঁজ এহসান দীর্ঘ ১২ বছর দক্ষিণ আফ্রিকায় থাকার পর দেশে ফিরে প্রেমবাজারে হার্ডওয়্যারের ব্যবসা শুরু করেছিলেন।
এদিকে ঘটনার পর থেকে এহসানের পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
তাঁর ১২ বছর বয়সী ছেলে ও ৩ বছরের কন্যাসন্তানসহ অন্তঃসত্ত্বা স্ত্রী তাঁর নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায় প্রহর গুনছেন। স্থানীয় ব্যবসায়ীরা এহসানকে একজন ভালো মানুষ হিসেবে উল্লেখ করে দ্রুত তাঁর সন্ধান ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, ব্যবসায়ী এহসানকে উদ্ধারে এবং এই অপহরণের সঙ্গে কারা জড়িত তা শনাক্ত করতে পুলিশের একাধিক দল ও গোয়েন্দা টিম সক্রিয়ভাবে কাজ করছে।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৩ দিনেও মেলেনি সন্ধান

Update Time : ০২:৪২:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬