০৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা ৩ রোগীর সফল চিকিৎসা, অ্যান্টিভেনম প্রদান

 জহুরুল ইসলাম (জীবন)
  • Update Time : ০৪:৩৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ৩৯ Time View

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পৃথক ঘটনায় সাপের কামড়ে আক্রান্ত তিনজন রোগীকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম প্রদান করা হয়েছে। দ্রুত চিকিৎসা ও অ্যান্টিভেনম প্রয়োগের ফলে তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে মাঠে কৃষিকাজ করার সময় সদর ইউনিয়নের মৃত আব্দুল মালেকের ছেলে মোক্তার আলী (৪২) সাপের কামড়ে আক্রান্ত হন। একই দিন রাতে জমিতে হালচাষের সময় মহেন্দ্রগাঁও গ্রামের মুশা আলীর ছেলে সবুর আলী (৩৬) সাপের কামড়ে আহত হন। এছাড়া শনিবার সকাল ১১টার দিকে বহরমপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে বেলাল হোসেন (২৫) সাপের কামড়ে আক্রান্ত হলে স্বজনরা দ্রুত তাদের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীদের হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত তাদের শারীরিক অবস্থা মূল্যায়ন করেন এবং প্রয়োজনীয় অ্যান্টিভেনম প্রদান করেন। বর্তমানে তিনজন রোগীই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, সাপে কাটার পর কোনো ধরনের ঝাড়ফুঁক, ওঝা বা কুসংস্কারের আশ্রয় না নিয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে আসা উচিত। সময়মতো অ্যান্টিভেনম ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা গেলে অধিকাংশ ক্ষেত্রেই রোগীকে সুস্থ করে তোলা সম্ভব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের জন্য জরুরি চিকিৎসাসেবা ও অ্যান্টিভেনম সরবরাহ অব্যাহত রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা ৩ রোগীর সফল চিকিৎসা, অ্যান্টিভেনম প্রদান

Update Time : ০৪:৩৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬