১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

সুন্দরগঞ্জে আমনের সবুজে ভরা মাঠে বাম্পার ফলনের সম্ভাবনা

শাহ মোঃ রেদওয়ান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • Update Time : ০১:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ১২৪ Time View

শাহ মোঃ রেদওয়ান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বত্রই এখন আমনের সবুজে ভরা মাঠের সমারোহ। মাঠের পর মাঠ জুড়ে দিগন্ত বিস্তৃত আমন ধানের ক্ষেত সবুজে ভরে উঠেছে। বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন। সবকিছু ঠিক থাকলে এবার এই উপজেলায় আমনের বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষি বিভাগ ও কৃষকেরা।

জানা যায়, চলতি মৌসুমের শুরুতে সারের একটি কৃত্রিম সংকট দেখা দিলেও উপজেলা কৃষি অধিদপ্তরের বিচক্ষণতা ও তাৎক্ষণিক পদক্ষেপে সেই সংকট অল্প সময়ের মধ্যে কেটে যায়। কৃষি বিভাগের কঠোর নজরদারীর কারণে কৃষকেরা যথাসময়ে প্রয়োজনীয় সার ও কীটনাশক প্রয়োগ করতে পেরেছেন। এছাড়া আবহাওয়াও ছিল অনুকূলে। ফলে ধানের গাছগুলো এখন সতেজ ও সবুজ রঙে ভরে উঠেছে। আমন ধানের ক্ষেতগুলো দেখতে মনে হয়, “ধানে ধণ্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা”।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে এ উপজেলায় ৩০ হাজার ২শ হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের তুলনায় অনেক বেশি। এদিকে কিছু কিছু এলাকায় আমন ক্ষেতে বিচ্ছিন্নভাবে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষি বিভাগ বলছে, এই সময়টাই কারেন্ট পোকা আক্রমণের মূখ্য সময়। এই পোকা দমনে কৃষি বিভাগ ইতিমধ্যেই বিভিন্ন কীটনাশক ওষুধের দোকানে প্রয়োজনীয় ওষুধের নাম সরবরাহ করেছেন এবং কৃষকদের পরামর্শ দিচ্ছেন যাতে তারা সহজে ঔষুধ সংগ্রহ করে ক্ষেতে প্রয়োগ করতে পারেন। উপসহকারী কৃষি কর্মকর্তাগণও দিনরাত বিরামহীনভাবে মাঠে কাজ করে যাচ্ছেন। তারা সারাদিন কৃষকদের ধানক্ষেত রক্ষা এবং পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাইয়ুম চৌধুরী বলেন, “চলতি বছর আমনের আবাদ খুব ভালো হয়েছে। সারের সংকট আমরা সফলভাবে মোকাবেলা করেছি। কিছু জায়গায় কারেন্ট পোকার আক্রমণ দেখা গেলেও তা আমাদের নিয়ন্ত্রণের রয়েছে। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করে যাচ্ছেন। আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমনের বাম্পার ফলন হবে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে”।

শাহ মোঃ রেদওয়ানুর রহমান
প্রতিনিধি
সুন্দরগঞ্জ, গাইবান্ধা)।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

সুন্দরগঞ্জে আমনের সবুজে ভরা মাঠে বাম্পার ফলনের সম্ভাবনা

Update Time : ০১:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬