০৫:১১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

সরাইলে জমি নিয়ে উত্তেজনার পর সংঘর্ষ, আহত ২০

শেখ মোঃ ইলিয়াস (জেলা প্রতিনিধি) ব্রাহ্মণবাড়িয়া জেলা
  • Update Time : ১০:১৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫ Time View

​শেখ মোঃ ইলিয়াস (জেলা পধিনিধি) ব্রাহ্মণবাড়িয়া জেলা: ​ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বসতবাড়ির ১ দশমিক ৮১ শতাংশ জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শাহবাজপুর মুন্সিহাটি ওবায়দুল্লাহ সড়কে এ ঘটনা ঘটে।

sonalishopbd.com

​স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই জমির মালিকানা নিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহীন আলমের বড় ভাই হাজি বিল্লাল মিয়ার সঙ্গে একই এলাকার আবু আহমেদের ছেলে ইলিয়াস মিয়া ও আওলাদ হোসেনের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ মীমাংসার জন্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও অভিযোগ দেওয়া হয়েছিল। তবে সেখানে হাজি বিল্লাল মিয়ার পক্ষ আপত্তি জানিয়ে চলে আসেন বলে স্থানীয়রা জানান।

​এদিকে, সরাইলের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই পক্ষের লোকজনের পাল্টাপাল্টি পোস্ট দেওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা চলছিল।
​এরই মধ্যে মঙ্গলবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে বর্তমান ইউপি সদস্য মালেক মিয়াসহ দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

​আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ইউপি সদস্য মালেক মিয়া অভিযোগ করে বলেন, সকালে বিল্লাল মিয়ার লোকজন তাদের বাড়ির লোকজনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

​অন্যদিকে স্থানীয় বিএনপি নেতা শাহীন আলম মুঠোফোনে বলেন, সংঘর্ষে তিনি হাতে গুরুতর আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূইয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

সরাইলে জমি নিয়ে উত্তেজনার পর সংঘর্ষ, আহত ২০

Update Time : ১০:১৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬